
প্রেস বিজ্ঞপ্তি :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামী ৫ ও ৬ আগস্ট সরকারি সফরে যশোরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় যশোরে পৌঁছে তিনি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর ২টায় তিনি নিজ বাসভবনে যাবেন।
পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টায় সড়কপথে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে।