আহবান নিউজ :
যশোর কোতোয়ালি থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইয়াছিন (৩৩)কে বুধবার (১৫ জুলাই) নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে।