• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ টি বগী লাইনচ্যুত

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর স্টেশন থে‌কে চট্রগ্রা‌মের উদ্দেশে স্টেশন ত‌্যাগ করার সময় আউটার সিগন‌্যা‌লের কা‌ছে  হঠাৎ বিকট শব্দে পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রেলওয়ের দায়িত্বশীল সূত্র দাবি করেছে, লাইন বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।এ বিষয়ে গৌরীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার বলেন, ‘দুর্ঘটনার ফ‌লে ওই রেলপ‌থে ট্রেনচলা বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত ক‌রে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এ ঘটনার ফলে জামালপুর চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দ্রুত লাইন সংস্কার ও বগি উদ্ধারের কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd