• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানের শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ময়মনসিংহ জেলা জেলা প্রতিনিধি :

সেবানীড় ফাউন্ডেশনের সংবর্ধনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ বিপ্লব।
১৮ জুন বৃহস্পতিবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছা সেবী সংগঠন সেবা নীড় ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ বারের অধিক রক্তদাতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সেবা নীড় ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বদেশ প্রাইভেট হাসপাতাল লিঃ এর পরিচালক শামসুদোহা মাসুম।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মোঃ রইছ উদ্দিন, নাজমা ফাউন্ডেশনের চেযারম্যান মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যান সোসাইটির সভাপতি মোঃ আবিদুর রহমান, সেবা নীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রক্তদাতা শেখ বিপ্লব, রক্তদান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রমজানুল আহামেদ নাসিম প্রমুখ।

আলোচনা সভা শেষে ৩০ বারের অধিক রক্তদাতা ৬ ব্যক্তি ও ৩ সংগঠনকে সম্মাননা প্রদান করেন।
সন্মাননা প্রাপ্তরা হলেন, দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ বিপ্লব। তিনি ১৯৯১ সাল থেকে ২০২৬ ইং সাল পর্যন্ত ৮৮ বার রক্তদান করে। দৈনিক যুগান্তর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক মোঃ রইছ উদ্দিন ৫২ বার রক্তদান করে। ৩০ ও ৪০ বার রক্ত দিয়েছেন হিমেল মাহমুদ, ইমরান হোসেন হৃদয়, শাহজাহান হোসেন ও আজিজুল ইসলাম। এছাড়া গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদ্রুত ব্লাড ডোনার সোসাইটি ও ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd