• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

পাকুন্দিয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

দিলীপ কুমার দাস :

শনিবার ( ১৩ জুন ) ২০২৬ বিকেলে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পাকুন্দিয়া উপজেলা ও পৌর শাখা আয়োজনে শ্রী শ্রী পাগলনাথ আশ্রম, প্রাঙ্গনে বরাটিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য- এ্যাডভোকেট
মো: জালাল উদ্দিন।

উদ্বোধক এবং কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র দত্ত প্রদীপ, প্রধান বক্তা এবং কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মৃদুল কান্তি মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী জীবন চন্দ্র দাস।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও
শ্রী শ্রী পাগলনাথ আশ্রম, কমিটির সভাপতি
শ্রী সুজন দেবনাথ, এর সভাপতিত্বে ও পাকুন্দিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক, শ্রী রঞ্জন সূত্রধর, এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি গোপাল চন্দ্র সরকার, বিজন সাহা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জীবন দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাস,পাকুন্দিয়া পৌর শাখার সভাপতি শ্রী লিটন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ও উপজেলার বিভিন্ন মঠ মন্দির শ্মশানের সভাপতি,সম্পাদক, ও সনাতন ধর্মালম্বীর নেতৃবৃন্দ।

সম্মেলনের ২য় পর্বে গোপাল চন্দ্র সরকার কে পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি ও নানায়ন দেবনাথ কে সাধারন সম্পাদক এবং পৌর শাখার সভাপতি শ্রী রঞ্জন সূত্রধর ও উজ্জল সরকার কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd