• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের অভয়নগর উপজেলায় পুকুরে ডুবে লাবিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবিব ওই গ্রামের তানজিল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাবিবের বাবা তানজিল শেখ বাজারে গেলে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বাজার থেকে ফিরে ছেলে‌কে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির সংলগ্ন পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার বাবা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
জানা গেছে, কয়েক বছর আগে লাবিবের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। শিশুটি বাবার সঙ্গেই বসবাস করত।
এ ঘটনায় যশোরের অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd