• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর শার্শায় ১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আহবান নিউজ :

 যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

আটক ব্যক্তি হলেন উপজেলার শিকারপুর গ্রামের আবু হানিফ বিশ্বাসের ছেলে জহিরুল ইসলাম কলম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিকারপুর গ্রামের হানিফ বিশ্বাসের বাড়ির উঠান থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম কলমকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় শার্শা থানায় মামলা (নং-১৮, তাং-১৮/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান,আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd