• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে ইজিবাইক চালককে অচেতন করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোরে এক ইজিবাইক চালককে অচেতন করে তার গাড়ি ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ইজি বাইক চালক আখতারুজ্জামান (৪০) যশোর সদর উপজেলার ছোট মেঘলা নতুনহাট এলাকার মৃত বারেক আলীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে আরবপুর বিমানবন্দর সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অচেতন করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর জ্ঞান ফিরলে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd