• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর ধর্মতলায় কিশোরকে অপহরণ করে নির্যাতনের  অভিযোগ থানায়

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোর শহরের ধর্মতলা এলাকায় এক কিশোরকে অপহরণ করে একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. ইউনুস আলী যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুরের দিকে শহরের ধর্মতলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে ইউনুস আলীর কিশোর ছেলেকে কয়েকজন জোরপূর্বক আটক করে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের একপর্যায়ে কিশোরকে ইলেকট্রিক শক দিয়ে হত্যার চেষ্টাও করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তির সহায়তায় আহত কিশোর বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত অভিযোগে জানান হয়, হামলাকারীদের মধ্যে রড বাচ্চু, মেহেদী হাসান, জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তরসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, অভিযুক্তদের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd