• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোরের অভয়নগরে ভৈরব নদীতে ড্রেজিং কাজ চলাকালে ক্রেনের আঘাতে আব্দুল মালেক (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের সীতারঘাট এলাকায় ভৈরব নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মুরাদপুর গ্রামের ইউসুফ দেওয়ানের ছেলে। তিনি ড্রেজিং প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদী খনন কাজ চলাকালে ক্রেন দিয়ে একটি স্টিলের বয়া উত্তোলন করা হচ্ছিল। এ সময় হঠাৎ ক্রেনের হুক ছিঁড়ে গেলে বয়াটি নিচে পড়ে যায়। এতে পাশে থাকা শ্রমিক আব্দুল মালেকের বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আত্মীয়-স্বজনের কাছে বুঝে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd