• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমন ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।শুক্রবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন মমিনুল হক জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা দেশবিরোধী এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে ইমন ওরফে ভাগ্নে ইমনের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এরই প্রেক্ষিতে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, ভাগ্নে ইমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd