• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর কেশবপুরে ইজিবাইক চুরির চেষ্টা,দুই যুবক আটক

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আহবান নিউজ
যশোর কেশবপুরে ইজিবাইক চুরির চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১২ জুন) দুপুরে দিকে উপজেলার আলতাপোল গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের কাজী তরিকুল ইসলাম (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার টেকানিয়া গ্রামের রাফি শেখ (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইজিবাইক চালক সোহাগ হোসেনকে ৫০০ টাকা ভাড়ার প্রলোভন দেখিয়ে কলারোয়া থেকে কেশবপুরে নিয়ে আসে তরিকুল ইসলাম। পরে আলতাপোল এলাকায় পৌঁছে আরও দুইজন যাত্রী নেওয়ার কথা বলে বিভিন্ন কৌশলে ইজিবাইকটি চুরির চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে চালক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তরিকুল ইসলাম ও রাফি শেখকে আটক করে।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
কেশবপুর থানা পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd