• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর ইসলামিক বিশ্ববিদ্যালয় ফোরাম যশোরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আহবান নিউজ :
 যশোরে ইসলামিক বিশ্ববিদ্যালয় ফোরামের আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। যশোরের একটি স্কুলে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সদস্যদের মধ্যে সৌহাদর্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক বিশ্ববিদ্যালয় ফোরাম যশোরের সভাপতি রুপালি ব্যাংকের এজিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ তবিবুর রহমান, আহসানুল কবির মুক্ত, মোঃ হুমায়ন কবির, মোহাম্মদ শাহাদাত হোসেন, ড. মোঃ মাহবুবুর রহমান, ড. আলম হোসেন, ব্যবসায়ী ও সাংবাদিক দেলোয়ার হোসেন দিলশান এবং আব্দুল গনিসহ ফোরামের আরও অনেক সদস্য।
বক্তারা বলেন, বাংলাদেশের মৌসুমী ফল শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, বরং দেশের কৃষি ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। দেশীয় ফলের ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষকদেরও উৎসাহিত করা সম্ভব।
উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় মৌসুমী ফল পরিবেশন করা হয় এবং অংশগ্রহণকারীরা ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা ও ফলভিত্তিক খাদ্যাভ্যাস নিয়ে মতবিনিময় করেন। প্রাণবন্ত আলোচনা, সৌহাদর্যপূর্ণ পরিবেশ এবং আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
ফোরামের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সদস্যদের অংশগ্রহণে এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd