• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর চৌগাছায় ইজিবাইক উল্টে যুবক আহত

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আহবান নিউজ :
 যশোর চৌগাছায় সড়ক দুর্ঘটনায় হুসাইন বিশ্বাস (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী গ্রামের খাঁ বাড়ি সংলগ্ন খান মেটাল ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত হুসাইন বিশ্বাস উপজেলার মশিউরনগর গ্রামের সোনা বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হুসাইন বিশ্বাস নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। পথে সিংহঝুলী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ছাগল ইজিবাইকের সামনে চলে আসে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি উল্টে যায়। দুর্ঘটনায় ছাগলটি ঘটনাস্থলেই মারা যায় এবং হুসাইনের বাম পায়ের হাড় ভেঙে গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd