• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
{"fte_image_ids":[],"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আহবান নিউজ :

যশোরে পৃথক ঘটনায় কাজী আব্দুল কাদের (৩৭) ও হামিদ বিশ্বাস (৬৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিষপান করে এবং অপরজন অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত কাজী আব্দুল কাদের যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঋণের টাকা পরিশোধ নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। গত সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আকবার বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাসকে (৬৫) গত সোমবার রাত ৯টার দিকে পাঁচবাড়িয়া স্কুল মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ভ্যানচালক শুকুর। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে তিনি মারা যান।

দুটি মৃতুর ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd