• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

পাঁচবাড়িয়া স্কুল মাঠে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
{"fte_image_ids":[],"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আহবান নিউজ :
 যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া স্কুল মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া হামিদ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত হামিদ বিশ্বাস যশোর কোতোয়ালি থানার পাঁচবাড়িয়া গ্রামের আকবার বিশ্বাসের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার পাঁচবাড়িয়া স্কুল মাঠে হামিদ বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ভ্যানচালক শুকুর। পরে তিনি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd