
আহবান নিউজ :
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে যশোরের বাঘারপাড়ায় কাজী আব্দুল কাদের (৩৭) এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
মৃত কাজী আব্দুল কাদের যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঋণের টাকা পরিশোধ নিয়ে মানসিক চাপে ছিলেন আব্দুল কাদের। গত সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় তিনি বিষ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত আনুমানিক বারোটার দিকে তিনি মারা যান।