• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাকুন্দিয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত যশোর কর্মী সভা নিয়ে যশোর জাতীয় পার্টিতে মতবিরোধ, জরুরি সভা অনুষ্ঠিত যশোর অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বাড়ি ভাড়ার অগ্রিম টাকা ও দুটি এসি আত্মসাতের  ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা যশোরে সোমবার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা ও মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের পদযাত্রা যশোর বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের ইন্তেকাল যশোরে পৃথক তিন ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত যশোর অফিস যশোর জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল  যশোরে ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই  যশোরে বিজিবির অভিযানে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যশোর শার্শায় পুলিশ কনস্টেবল জুয়েলকে বহিষ্কারের দাবিতে শার্শায় বিএনপির মানববন্ধন

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলায় টুরিস্ট পুলিশে কর্মরত কনস্টেবল মামুন হাসান জুয়েলকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৭ জুন) দুপুরে শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশার নেতৃত্বে প্রায় ৮০০ থেকে ৯০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, রিয়াজুল ইসলাম, উপজেলা সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তারা মামলা প্রত্যাহার, কনস্টেবল মামুন হাসান জুয়েলকে চাকরি থেকে বহিষ্কার এবং শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৯ মে শার্শায় পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলকে মারধরের অভিযোগে একটি ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd