• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই 

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরের আদালত চত্বর থেকে এক ইজিবাইক চালককে অচেতন করে তার ইজিবাইক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি রোববার ভোরে ঘটে।
ভুক্তভোগী বাবর আলী (৬২) কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের ত্রিমোহনী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। তাঁর পিতার নাম মৃত রওশন আলী।
পরিবার সূত্রে জানা যায়,রোববার ভোর ৫টার দিকে বাবর আলী বাড়ি থেকে ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন। পরে যশোর শহরের আদালত চত্বরের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবর আলীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
বর্তমানে বাবর আলী হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।
পরিবারের দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাকে অচেতন করে ইজিবাইকটি নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd