• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বাড়ি ভাড়ার অগ্রিম টাকা ও দুটি এসি আত্মসাতের  ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
বাড়ি ভাড়ার অগ্রিম টাকা ও দুটি এসি আত্মসাতের অভিযোগে বাড়ির মালিক ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর শহরে বেজপাড়া মেইন রোডের শেখ সিরাজুল ইসলামের ছেলে মামলাটি করেছেন।
আসামিরা হলো, ঘোপ সেন্ট্রাল রোডস্থ ফুড অফিসের সামনের সাইফুল ইসলাম (৬৫), তার স্ত্রী রিপা বেগম (৫৫) এবং তাদের সন্তান সাকিব ইসলাম (৩০)।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
বিষয়টি  করেছেন পাদের আইনজীবী অ্যাডভোকেট রহিন বালুজ।
মামলার অভিযোগে জানা গেছে,
সিরাজুল ইসলাম  চলতি বছরের ১ জানুয়ারি সাইফুল ইসলামের ষষ্টতলা বাড়ি ছয়তলার পশ্চিমপাশের দুইরুমের বাড়ি ভাড়া নেন। চুক্তি অনুযায়ী তিনি দুই মাসের বাড়ি ভাড়ার অগ্রিম ৩৮ হাজার টাকা দিয়ে দেন। এইপর তিনি বাড়িতে উঠেন এবং ১লাখ ৬৫ হাজার টাকা মূল্যের দুটি এসি দুইরুমে সেট করেন। গত ২৫ মার্চ বাড়ির মালিক রিপা বেগম হঠাৎ করে বাড়ি ছেড়ে দিতে বলেন। বলা হয়, ‘আমার বাড়ি, যাকে খুশি রাখবো যাকে খুশি রাখবো না।’ তিনি মানসম্মনের কথা বিবেচনা করে ২৭ মার্চ ফার্নিচার নিয়ে বাড়ি ছাড়েন। পরিদন ২৮ মার্চ এসি খুলতে গেলে বলা হয়। তারা মিস্ত্রি দিয়ে খুলে দেবে। এরপর দেড় মাস হয়ে গেলে এসি খুলে দেয় না। আর অগ্রিম দেয়া  ৩৮ হাজার টাকাও দেয় না। বলতে গেলে নানা তালবাহানা করে। পরবর্তীতে তিনি এসি দেখতে না পেয়ে বাড়ির মালিকের সাথে কথা বলেন। তার ঘরের ড্রইং রুমে শালিস হয়। সেখানে কথাবলার এক পর্যায়ে বলেন দুটিএসিই বিক্রি করে দিয়েছে বলে জানায়। আর বাড়ি ভাড়া বাবদ দেয়া অগ্রিম একটাকাও দেয়া হবে না। তাকে হত্যার হুমকিও দেয়া হয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd