• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর মিথ্যা মামলার প্রতিবাদে বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আহবান নিউজ :
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ। তিনি বলেন, ইসরাফিল সরদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে তারা মনে করেন।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, ঘটনার দিন বিকেলে ইসরাফিল সরদারের ছেলে ও ভাতিজারা ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে গেলেও সেখানে কাউকে না পেয়ে ফিরে আসেন। পরে রাতের একটি হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ।
বক্তারা বলেন, বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য নিরপেক্ষভাবে যাচাই করলে প্রকৃত ঘটনা ও প্রকৃত অপরাধীদের পরিচয় বেরিয়ে আসবে। তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য-উপাত্ত যাচাই, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি প্রদান।
এ সময় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ছোট আঁচড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তারা বিশ্বাস করেন। পাশাপাশি বিষয়টি জনসাধারণ ও প্রশাসনের নজরে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd