
আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে ডিবি পুলিশ ও থানা পুলিশ আটকের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় জনতা ও নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ তাকে নিয়ে যেতে পারেনি বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, হঠাৎ করে ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশের সদস্যরা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ জানান।
তাদের দাবি, কোনো কারণ বা অভিযোগ স্পষ্ট না করে উপজেলা বিএনপির একজন নেতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে জনতার বাধার মুখে পুলিশ তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
তবে এ বিষয়ে যশোর ডিবি পুলিশের অফিসার ইন চার্জ সুজন কুমার মন্ডল বলেন, এটা আমাদের কোন বিষয় নয় শার্শা থানা পুলিশের বিষয়