• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবা ও ২০০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার, আটক ৪

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ হযরত আলী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বেনাপোলের সাদীপুর গ্রামের জামাত আলীর ছেলে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডল জানান,ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নড়াইল থেকে যশোরগামী ‘অথৈই-সোহান পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী হযরত আলীর কাছে থাকা শুঁটকি মাছের একটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই দিন ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর শহরের মনিহার-মুড়লি সড়কের বকচর হুশতলা এলাকায় একটি সাদা রঙের পিকআপে অভিযান চালায় ডিবি পুলিশ। পিকআপের কেবিনের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক তিনজন হলেন ঢাকার কামরাঙ্গীরচর থানার কুড়ালঘাট এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মনির ওরফে মতিন (৪৮), একই থানার হাসাননগর এলাকার মৃত আসাদুল্লাহর ছেলে শমসের আলম (২৮) এবং ব্যাটারঘাট এলাকার দুলাল সর্দারের ছেলে রাহাত (২৮)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডল আরো জানান, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd