• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর বাঘারপাড়ায় ঝটিকা মিছিল, ৬ জনকে পুলিশের কাছে সোপর্দ যশোরে পৃথক ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু শার্শায় বিএনপি নেতাকে আটকের চেষ্টার অভিযোগ, জনতার বাধায় ফিরে যায় পুলিশ ঠিকাদারদের পাওনা বিল পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত বিএসএফের পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে অবস্থান কর্মসূচি যশোরে চলাচলে অক্ষম মুকুলের পাশে আল মামুন ফাউন্ডেশন যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার যশোর কেশবপুরে দুই জুয়েলারি দোকানে চুরি, স্বর্ণ-রুপা যশোরে ডিবির অভিযানে ৩ হাজার ইয়াবা ও ২০০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার, আটক ৪

যশোরে চলাচলে অক্ষম মুকুলের পাশে আল মামুন ফাউন্ডেশন

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর কাশিমপুর ইউনিয়নের মধ্য পাড়া গ্রামে চলাচলে অক্ষম মুকুল হোসেন। দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী তিনি। অসহায় এই মানুষটির পাশে দাঁড়িয়েছে ‘আল মামুন ফাউন্ডেশন’। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার নিজ বাড়িতে গিয়ে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে ফাউন্ডেশনর পক্ষ থেকে।
এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। সহায়তা প্রদানকালে তিনি মুকুল হোসেন শারীরিক অবস্থার খোজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহসভাপতি পাপ্পু জামান, সংগঠনের সদস্য আবু হুরাইরা সমু, মামুন হোসেন, আরসাদ হোসেন, তৌফিকুর রহমান সোহেল, রাব্বি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক তারভির রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদের এমন সংকটাপন্ন মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd