• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

অবকাঠামোগত সীমাবদ্ধতা রাতারাতি দূর করা সম্ভব নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে, তা আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে নিরসন করা সম্ভব।
দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক জুম সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এটি একটি নির্বাচিত সরকার। প্রতি পদে পদে আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারাও এর বাইরে নন।” তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ সর্বক্ষেত্রে পরিবর্তন প্রত্যাশা করছে এবং সরকার সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই কাজ করছে। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় প্রতিমন্ত্রী রুফটপ সোলার সিস্টেমের গুরুত্ব তুলে ধরে বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের প্রায় ৫০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। তিনি সকল জেলা প্রশাসকের কার্যালয় ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রথম পর্যায়ে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের রুফটপে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেন তিনি।
জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আয়োজিত ওই জুম সভা শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক এক বৈঠকে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd