• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর কেশবপুরে দুই জুয়েলারি দোকানে চুরি, স্বর্ণ-রুপা

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর কেশবপুর বাজারে পাশাপাশি অবস্থিত দুটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটারের আংটা কেটে স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান,বুধবার (৩ জুন) রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার মধ্যে যেকোনো সময়ে কেশবপুর বাজারের ধানহাটা এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন উজ্জ্বল ভদ্র (৩৫) ও চৈতন্য সরকার (৫৫)। তাদের পাশাপাশি দুটি জুয়েলারি দোকান রয়েছে।
বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে তারা দেখতে পান, দোকানের শাটারের আংটা কাটা। পরে ভেতরে প্রবেশ করে মালামাল খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
উজ্জ্বল ভদ্রের দোকান থেকে প্রায় ৫০ ভরি রুপা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং চৈতন্য সরকারের দোকান থেকে প্রায় ৪০ ভরি রুপা ও ৮ আনা স্বর্ণ চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল যাচাই-বাছাই করা হচ্ছে।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd