• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

মৃত্যুবরণকারি ১৫ সাংবাদিক পরিবার ও ২২৬ জন অসুস্থ সাংবাদিক ৩২০ সাংবাদিককে ২ কোটি ১০ লাখ টাকা দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

Reporter Name / ৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মৃত্যুবরণকারি সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও সমস্যাগ্রস্ত সাংবাদিকদের মধ্যে ২ কোটি ১০ লাখ টাকা কল্যাণ অনুদান বিতরণ করেছে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম পর্যায়ে এ অনুদানের চেক বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। এ উপলক্ষে ঢাকার সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবনে ডিএফপি’র অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারাজানা।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক ও ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত ও দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন এবং সম্প্রতি প্রয়াত বিভু রঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার।
চেক বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, নতুন বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে দল-মত নির্বিশেষে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এখন প্রকৃতপক্ষে যারা প্রাপ্য তারাই কল্যাণ ট্রাস্টের সহায়তা পাচ্ছে। তবে আমরা জানি যারা করা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের জীবনের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যেও তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান নিরন্তরভাবে কাজ করছে। সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিক সমাজের পাশে থাকবে।
উল্লেখ্য,এক বছরে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিক ১০ কোটি ৭০ লাখ টাকার আর্থিক ও অন্যান্য সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৮ কোটি ৯১ লাখ টাকা কল্যাণ অনুদান পেয়েছেন ১ হাজার ৪২৫ জন সাংবাদিক। তন্মধ্যে মৃত্যুবরণকারি ৫৮ সাংবাদিক পরিবার এবং ৯২২ জন গুরুতর অসুস্থ (ক্যান্সার, হার্ট বাইপাস, কিডনি ডায়ালাইসিস) সাংবাদিক রয়েছেন।
জুলাই শহীদ সাংবাদিকদের ৫টি পরিবার ও ১৯২ জন আহত সংবাদকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদসহ ৫৪ লাখ টাকার সম্মানি দেওয়া হয়েছে। ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে ৫৫ লাখ ২৬ হাজার টাকা। এছাড়া গত রমজানে ১ হাজার ৫০০ সাংবাদিকের মধ্যে ইফতার সামগ্রীসহ খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। এ খাতে প্রায় ৭০ লাখ টাকা ব্যয় করেছে কল্যাণ ট্রাস্ট।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা কল্যাণ অনুদান/সহায়তা প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd