• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

রাবি’র চার রোভার স্কাউট পাঁয়ে হেঁটে ভ্রমণে বের হলেন

Reporter Name / ৭০ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আহবান ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোভার স্কাউট গ্রুপের চার রোভার দেড়শ’ কিলোমিটার পথ পাঁয়ে হেঁটে পরিভ্রমণের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে রাবি থেকে হিলি স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

যাত্রা শুরু উপলক্ষ্যে রোভার স্কাউট গ্রুপ কাউন্সিলের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম-২ তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই পরিভ্রমণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। এ সময় রাবি রোভার স্কাউট গ্রুপের ৪৫তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, ৪৬তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. রিন্টুসহ অন্যান্য রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিভ্রমণকারী রোভারবৃন্দ হচ্ছেন-এস এম আলফাজ আলী নয়ন (দলনেতা), মো. রাশিদুল ইসলাম (সহকারী দলনেতা), মো. তাজিউর রহমান তাজ (সদস্য) ও প্রশান্ত সরকার (সদস্য)।

রোভার স্কাউটস’র সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য তারা এই পরিভ্রমণ করবেন। পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে তারা রাজশাহী থেকে নওগাঁ হয়ে হিলি স্থলবন্দর পযর্ন্ত পরিভ্রমণ করবেন। এই সময় তারা সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান- ‘যুদ্ধ নয়, শান্তিই মানবতার পথ’, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, রোভার স্কাউটের এই আহ্বান’, ‘পানি, গ্যাস ও বিদ্যুৎ অপচয় রোধ করি’ ও ‘মাদকমুক্ত জীবন গড়ি’-এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালাবেন।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

 

 

 

 

 

 

 

 

 

সুূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd