• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

যশোরে সততার অনন্য দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ ফেরত দিলেন ব্যবসায়ী

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর শহরে রাস্তায় কুড়িয়ে পাওয়া নগদ ২৩ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যবসায়ী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চারখাম্বার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাগটির মালিক ফখরুল হুদা, যিনি যশোর পৌরসভার অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা। তিনি জানান, সকালে বাজার শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে চারখাম্বার মোড়ে গাড়ির ঝাঁকুনিতে তার হাত থেকে লাল রঙের শপিং ব্যাগটি পড়ে যায়। বাড়িতে গিয়ে ব্যাগটি না পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ফিরে আসেন।
এদিকে, মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের পরিচালক ও বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম তার দোকানের সামনে রাস্তায় পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। ব্যাগটি উদ্ধার করে খুলে তিনি ভেতরে নগদ ২৩ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে পান। পরে তিনি ব্যাগটি নিজের জিম্মায় রেখে প্রকৃত মালিকের অপেক্ষা করতে থাকেন।
কিছুক্ষণ পর ফখরুল হুদাকে ব্যাগটি খুঁজতে দেখে শহিদুল ইসলাম তাকে ডেকে নেন। যথাযথ প্রমাণ ও ব্যাগের ভেতরের জিনিসপত্রের বিবরণ যাচাই-বাছাই শেষে তিনি পুরো টাকা ও কাগজপত্র মালিকের কাছে হস্তান্তর করেন।
হারানো টাকা ও কাগজপত্র ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফখরুল হুদা। তিনি শহিদুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে এমন সততার উদাহরণ সত্যিই বিরল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd