• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের মধ্যে যশোরের দম্পতি

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :

কুমিল্লায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসকে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত ১২ বাসযাত্রীর মধ্যে যশোরের এক দম্পতি রয়েছেন। তারা হলেন চৌগাছা উপজেলার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫)।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা এবং ফকির চাঁদ বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে অবসরকালীন ছুটিতে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তারা মেয়ের বাড়ি লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী বাসটি রাত প্রায় পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হন।
নিহতের ভাগ্নে নিয়াজ উদ্দিন শাকিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ আনতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। নিহত সিরাজুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মচারী ছিলেন। তার পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd