• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

রমজানে বাজার তদারকি জোরদার: যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

শহিদ জয়, যশোর :
রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে যশোরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ধারাবাহিক অভিযান এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় সংস্থাটির কার্যক্রম স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের নিউ মার্কেট এলাকার চৌধুরী কিচেন-এর ব্যবস্থাপক মো. সোহেল রানাকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের মূল্য ট্যাগ না থাকা এবং নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার ও ৩৭ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দড়াটানা মোড় এলাকার নিউ ভৈরব হোটেল-এর ব্যবস্থাপক মনিরুলকে দইয়ের ওজনে কম দেওয়ার অপরাধে একই আইনের ৪৬ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে শহরের এইচ এম এম রোডে অবস্থিত ঝিলিক নামের একটি অভিজাত থ্রি-পিস ও কাপড়ের দোকানের ব্যবস্থাপক মো. বজলুর রহমানকে ভোক্তাকে যথাযথ ক্রয় ভাউচার না দেওয়া এবং বিদেশি থ্রি-পিসের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মুজিব সড়কের একটি আড়ৎকে ভোক্তাদের কাছে প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব সদস্যসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd