• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

রমজান উপলক্ষে যশোরে ভোক্তা অধিকারের অভিযান, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

শহিদ জয়, যশোর :
রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে দশটা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত এ অভিযান চালায় হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়,সদর উপজেলার সেমাই কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাড়ি-কাপড়ের বাজারে তদারকি করা হয়। অভিযানকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকার মেসার্স নওয়াব স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৮ ধারায় (মূল্য তালিকা প্রদর্শন না করা) ২৫ হাজার টাকা এবং ৪০ ধারায় (নির্ধারিত মূল্যের অধিক দামে খাদ্যপণ্য বিক্রি) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর-এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব যশোরের সদস্যবৃন্দ এবং র‌্যাব-৬ এর একটি টিম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd