• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

যশোরে যুবদল নেতা নবাবের মৃত্যু

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
যশোর কেশমত নওয়াপাড়ার রবিউল ইসলাম নবাব (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন নবাবের ভাই সিরাজ।
সিরাজ জানান, দেড় মাস আগে নবাব জামিনে মুক্তি পান। প্রায় ১৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নবাব যশোরের নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজ বলেন, আজ সন্ধ্যা সাতটার দিকে নবাবের মরদেহ যশোরের নিজ বাড়িতে নেওয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি আরও জানান, নবাব জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে নাশকতার ১৬টি মামলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd