• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

যশোরে স্বর্ণ পাচারচেষ্টা: ১১৮ গ্রাম স্বর্ণসহ ১ জন আটক

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

যশোরে স্বর্ণ পাচারের সময় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক শরিফুল সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে।

বিজিবি জানায়,গত ৯ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কের যশোর সদরের বাউলিয়া বাজারের পাশ থেকে এক ব্যক্তিকে আটক করে। তাকে তল্লাশি চালায়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৭৫২ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল জানায়,সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজারের মূল্য ২০ লাখ ৭৫ হাজার ৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd