• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

জামিনে বেরিয়ে ফের হুমকি-ধামকি জীবনাশঙ্কায় যশোরে এক অসহায় নারী 

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

স্বপ্না রানী ঘোষ (৫৫) নামে এক অসহায় নারীকে মারধরের পর জামিনে বের হয়ে আসামিরা ফের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে।

বর্তমানে ওই নারী জীবনাশঙ্কায় রয়েছেন।

শুক্রবার ( ৭ নভেম্বর) সকালে আসামিরা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেন।

স্বপ্না রানী ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ জানান, গত ২ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ি স্বপ্না রানী ঘোষকে একই এলাকার তিন ভাই চিত্ত ঘোষ, মদন ঘোষ, মোহন ঘোষ এবং তাদের দুই ছেলে সজীব ঘোষ ও স্বরূপ ঘোষসহ নারীরা লাঠিসোটা, লোহার রড ইত্যাদি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। ওই সময় তার কাছ থেকে সোনার গহনা, মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

সেইরাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এবং রাতেই তারা যশোর কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন।পরদিন ৩ নভেম্বর মারপিট ও লুটের ঘটনায় তাদের নামে মামলা করা হয়।

এদিকে, আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে ফের স্বপ্না রানীর উপর চড়াও হন। তাদের সাথে বাইরের লোকজনও ছিল। অসহায় ওই নারী এখন জীবনাশঙ্কায় রয়েছেন।

স্বপ্না রানী ঘোষ যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের জগদীশ ঘোষের স্ত্রী। জগদীশ ঘোষ পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাড়িতে অন্য কেউ না থাকায় আসামিরা তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd