• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

Reporter Name / ৭৩১ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আহবান ডেস্ক:
ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প্রত্যাহার করায় শূন্যস্থান পূরণের জন্য এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তারা জানিয়েছে, ‘এশিয়ান হকি ফেডারেশন এবং হকি ইন্ডিয়া বাংলাদেশ দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে।’
পাকিস্তানের না খেলার জোরালো আভাস থাকায় বাংলাদেশ আগেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে নিজেদের তৈরি রেখেছেন বড় মঞ্চের জন্য।
আগামী ২৭ আগস্ট ভারতের বিহার রাজ্যে শুরু হবে এশিয়া কাপ। স্বাগতিক ভারতের সঙ্গে এবারের আসরে থাকছে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং নবাগত বাংলাদেশ।
উল্লেখ্য, এশিয়া কাপের শিরোপাজয়ী দল সরাসরি খেলবে ২০২৬ হকি বিশ্বকাপে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে পরবর্তী পাঁচটি দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে। তাই এই সুযোগকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের হকি দল।
সূত্র: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd