• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একটিতে তালা, অন্যটিকে লাখ টাকা জরিমানা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘আশ্বাস’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জেইউজের যশোরে শামীম শেখের মৃত্যুতে তৃণমূল জাগপার শোক প্রকাশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোর পূর্বশত্রুতার জেরে যুবককে আটকে রেখে পিটিয়ে জখম

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখা। আজ বৃহস্পতিবার শহরের ঈদগাহ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে ঈদগাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।

সমাবেশে বক্তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক    সেক্রেটারি আবুল হাশেম রেজা এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd