• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বে ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা যশোরে হাবিবুরের বাড়িতে ডাকাতি, ৬ জনের বিরুদ্ধে চার্জশিট শার্শায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের নিন্দা ও প্রতিবাদ কেশবপুরে স্বামী-স্ত্রীকে হত্যা, ধানক্ষেতের পাশের গর্তে মিলল মরদেহ সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের নিন্দা ও প্রতিবাদ ডিইউজের যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন নড়াইলে মারধরে আহত যশোরের যুবকের মৃত্যু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোরে যুবলীগের মিছিল যশোর সীমান্তে ২৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বাঘারপাড়ায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় একটি জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বাঘারপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে এ সাফল্য আসে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবু রয়েন (৫৭)। তিনি বাঘারপাড়া পৌর এলাকার মধ্যপাড়া গ্রামের মৃত ছলিম মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-১, জিআর নম্বর-১৭৬/২৬, তারিখ ১ নভেম্বর ২০২৬। পেনাল কোডের ৩৮০ ধারায় মামলাটি করা হয়েছে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন আসামি আবু রয়েনকে গ্রেপ্তার করা হয়।
নবাগত ওসি জিয়াউর রহমানের দায়িত্ব গ্রহণের পর ২৪ ঘণ্টার মধ্যে এ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের তৎপরতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd