• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে উল্টো প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন যশোরের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, প্রভাবশালী একটি চক্র জোরপূর্বক তাঁদের জমি দখলের চেষ্টা করছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব যশোরে এক লিখিত অভিযোগে হেলাল হোসেন জানান, যশোরের চাউলিয়া মৌজায় তাঁর মৃত বাবা মকসেদ আলী বিশ্বাসের নামে থাকা প্রায় সাত শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর দাবি, জমির একাংশ বিক্রি করা হলেও অবশিষ্ট জমি ওয়ারিশ হিসেবে ভোগদখল করে আসছিলেন তাঁরা।
অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর ইমদাদুল ইসলাম টুটুল, মেহেদি হাসান বাবুসহ কয়েকজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার কথাও জানিয়েছেন অভিযোগকারী। তিনি জমি দখলের চেষ্টা বন্ধ, পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd