• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোরে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার যশোরে ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার লং মার্চ সফল করতে ঝিকরগাছায় জামায়াতের স্বাগত র‍্যালি যশোর চুরামনকাটিতে চায়ের কেটলি দিয়ে আঘাত, হাসপাতালে যুবক যশোরে ডিবির পৃথক অভিযানে ৫ জন আটক, ইয়াবা ও কাশির সিরাপ উদ্ধার ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

যশোরে ব্যবসায়ী ও পরিবারের নিরাপত্তা চেয়ে যশোরে প্রেস ব্রিফিং

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোর মোবাইল মার্কেট সমিতির উদ্যোগে ব্যবসায়ী মো.রফিকুল ইসলাম, তাঁর পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং তাঁর উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে রোববার (২৬ জুলাই) যশোর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ ও বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত একটি বিষয় বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আদালতের প্রতি আস্থা রেখে আইনগত প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তবে মামলা চলাকালে তাঁকে, তাঁর পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি দাবি করেন, গত ১ জুলাই তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া তাঁর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগও তুলে ধরেন।
তিনি আরও জানান, আদালতের নির্দেশে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাঁর কাছে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ রয়েছে, যা তদন্তকারী কর্মকর্তার কাছে আইনানুগভাবে উপস্থাপন করা হবে।
প্রেস ব্রিফিং থেকে আদালতের নির্দেশ বাস্তবায়ন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd