
আহবান নিউজ২৪ :
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীঘায়ূ কামনায় বৃহস্পতিবার দিন ব্যাপী যশোরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দিন যশোরের পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়ার যশোর সদর উপজেলা শ্রমিক দল, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সিটি ক্যাব প্রাইভেট লিমিটেড, এইচ এম এম রোডের ব্যবসায়ীদের উদ্যোগে দেশনেত্রীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ঘোপ বেলতলা বৌ বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু। নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে মোল্লা পাড়ায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে আমিনিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু। নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ওয়াই ড ব্লি সি মাঠ অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু। নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে পুরাতন কসবা ঘোষপাড়া বায়তুস সালাম জামে মসজিদে, ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে যশোর রেলস্টেশনের নতুন প্লাটফর্মে, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে শংকরপুর মহিলা মাদ্রাসা মাঠে, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বেজপাড়া আজিমাবাদ কলোনীর গুড় গোল্লার মোড়ে এবং নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বকচর আলী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর এইচ এম এম রোডের সকল ব্যবসায়ীদের আয়োজনে দড়াটানা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর সভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের আয়োজনে মাগরিবের নামাজ শেষে প্রতিষ্ঠানে কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জেলা বিএনপি কার্যালয়ে বাদ মাগরিব সদর উপজেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। এর আগে সকালে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক দোয়া মাহফিলে উপস্থিথ ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার মাসুদুল হক, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আফজালুল করিম রানু, পরিচালক খায়রুল বাশার শাহীন, রেজাউল হাসান, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, মোস্তফা গোলাম কাদের, মাহমুদুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।