• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরের অভয়নগর ও মনিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে ইজিবাইক উল্টে মহিতোষ মণ্ডল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছে।
পুলিশ জানায়,নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে ইজিবাইকটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ইজিবাইকের চালক জাহিদুর রহমান গাড়িসহ পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, মনিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সড়কে হাঁটার সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শহিদ জয়
যশোর
৩০/৭/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd