• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১, হাসপাতালে ভর্তি ১৮

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সিভিল সার্জন অফিসের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী,চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত জেলায় মোট ৩১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত রোগীদের মধ্যে সর্বাধিক রোগী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd