• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

কাকরাইলে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। আজ শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে কর্মী সমাবেশ শুরু করেন। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ জাপার প্রথম সারীর নেতারা। নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদের সরে যেতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সমকালকে বলেন, কর্মী সমাবেশ করার অনুমতি ছিল না। এ ছাড়া সড়ক বন্ধ করে কর্মী সমাবেশ করেন তারা। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে কথা কাটাকাটি হয়। তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোঁড়া হয়।

 

 

 

সূত্র  :স/ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd