• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে এনসিপির যুগ্ম  আহ্বায়ক রিপনকে শোকজ ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি

যশোরে কাভার্ডভ্যান চাপায় পথচারীর মৃত্যু

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরে কাভার্ডভ্যানের চাপায় শাহিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে যশোর মাগুরা সড়কের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের খাজুরা বাজার রোডে এম.এন. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শাহিনুর রহমান যশোরের ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাহের আলী মোল্লার ছেলে। দুপুরে তিনি পায়ে হেঁটে এম.এন. মিত্র বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-০১৬৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক বাবলু হোসেন (৫২)কে সদরের ফুলবাড়ী পুলিশ আটক করেছে। চালক বাবলু হোসেন যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd