• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

খেলাফতের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন

Reporter Name / ৩৯৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ সাত জন। বুধবার সকালে দেশটির রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান তারা।

যদিও তার দল দাবি করছে এটি দলীয় কোনো সফর নয়, তবে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানিয়েছে।

এতে তারা বলছে, ‘ইমারাতে ইসলামিয়া’ বা তালেবান সরকারের আমন্ত্রণে সফরকারী দলটি আফগানিস্তানে গেছে। কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে।

“বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন” বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।

তবে পশ্চিমা বিশ্বের সমালোচনা বিষয়টি নিয়ে মি. হক কেন পরিদর্শন করছেন এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বিবিসি বাংলাকে জানান,

“সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কি না এটা বাস্তবে দেখলো তারা। অনেক সময় হয় না যে, একটা বিষয়ে বিভ্রাট ধারণা থাকে, একটা শ্রেণির লোক তো এই বিষয়টা প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরে আটকায়া রাখে এই বিষয়টা তারা জানলো আসলে বিষয়টা সত্য কি না,” বলেন মি. আহমদ।

সত্য কি না,” বলেন মি. আহমদ।

এদিকে, খেলাফত মজলিসের আমির ও তার প্রতিনিধি দল এমন এক সময়ে এই সফর করছেন, যখন বাংলাদেশের রাজধানী ঢাকায় তার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে।

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এই দলটির আজ ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তানে গিয়েছেন এমন কোনো নজির নেই।

এই প্রথম কোনো দলের নেতাদের আফগানিস্তান সফরের কথা শুনছেন তারা।

দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বিবিসি বাংলাকে জানান, এই সফরটি দলীয় কোনো সফর নয় বরং ওলামা সমাজের সফর।

একইসাথে সফরে দলের আমির মামুনুল হক থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এমন অনেকেই আছেন বলে জানান তিনি।

মি. আহমদ জানান, এর আগে ২০০১ সালেও ‘ওলামা সমাজ’ আফগানিস্তান সফর করেছেন।

 
সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd