• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে তৃণমূল জাগপা নেতার পিতার কুলখানি অনুষ্ঠিত সাংবাদিক কাজী রফিকুলের বোনের দ্রুত সুস্থতা কামনা যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল যশোরে মাদকবিরোধী অভিযানে স্পিরিট, ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ যশোর আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপির প্যানেলে সাবেক আওয়ামী লীগপন্থী পিপি, আইনজীবীদের মধ্যে ক্ষোভ জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু হচ্ছে যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থী ৪২ হাজার ৫৬, বেশি যশোরে যশোরে দুই মিষ্টির দোকানে ২৫ হাজার টাকা জরিমানা শার্শায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দু-দফা হত্যার হুমকি, থানায় জিডি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জন আটক, কারাগারে প্রেরণ

যশোর আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপির প্যানেলে সাবেক আওয়ামী লীগপন্থী পিপি, আইনজীবীদের মধ্যে ক্ষোভ

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেলের প্রচারণায় আওয়ামী লীগপন্থী সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম ইদ্রিস আলীর উপস্থিতি ঘিরে আইনজীবীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ছবিতে সাবেক পিপি এম ইদ্রিস আলীকে বিএনপিপন্থী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সমিতির সভাপতি প্রার্থী সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক প্রার্থী নূর আলম পান্নু, বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুরসহ প্যানেলের অন্যান্য নেতারা।

অ্যাডভোকেট এম ইদ্রিস আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ওই সংগঠনের সমর্থনে তিনি একাধিকবার আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি দীর্ঘদিন যশোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

ক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সঙ্গে এখন বিএনপিপন্থী প্রার্থীদের ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। নির্বাচনী স্বার্থে রাজনৈতিক অবস্থানের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

তাদের মতে, আইনজীবী সমিতি কোনো রাজনৈতিক দলের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। প্রার্থীদের অতীত রাজনৈতিক ভূমিকা ও পেশাগত অবস্থান সম্পর্কে স্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন।

এদিকে, ছবিটি প্রকাশ্যে আসার পর আইনজীবীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনী হিসাব-নিকাশ, রাজনৈতিক সমঝোতা নাকি ব্যক্তিগত সম্পর্ক—কোন বিবেচনায় এই ঘনিষ্ঠতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd