• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে তৃণমূল জাগপা নেতার পিতার কুলখানি অনুষ্ঠিত সাংবাদিক কাজী রফিকুলের বোনের দ্রুত সুস্থতা কামনা যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল যশোরে মাদকবিরোধী অভিযানে স্পিরিট, ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ যশোর আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপির প্যানেলে সাবেক আওয়ামী লীগপন্থী পিপি, আইনজীবীদের মধ্যে ক্ষোভ জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু হচ্ছে যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থী ৪২ হাজার ৫৬, বেশি যশোরে যশোরে দুই মিষ্টির দোকানে ২৫ হাজার টাকা জরিমানা শার্শায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দু-দফা হত্যার হুমকি, থানায় জিডি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জন আটক, কারাগারে প্রেরণ

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু হচ্ছে যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থী ৪২ হাজার ৫৬, বেশি যশোরে

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। বোর্ডের আওতাধীন ১০ জেলার ৮০টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ৪২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী। জেলাভিত্তিক হিসাবে বেশি পরীক্ষার্থী রয়েছে যশোরে। ইতোমধ্যে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে যশোর জেলার ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৭ জন, খুলনার ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৭৪৮ জন, বাগেরহাটের ১১টি কেন্দ্রে ৩ হাজার ৫৬২ জন এবং সাতক্ষীরার ৯টি কেন্দ্রে ৪ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া কুষ্টিয়ার ৮টি কেন্দ্রে ৫ হাজার ৪১৩ জন, চুয়াডাঙ্গার ৪টি কেন্দ্রে ২ হাজার ৯৮৩ জন, মেহেরপুরের ৪টি কেন্দ্রে ২ হাজার ৩০ জন, নড়াইলের ৪টি কেন্দ্রে ২ হাজার ৫৩ জন, ঝিনাইদহের ৮টি কেন্দ্রে ৪ হাজার ৮৪৩ জন এবং মাগুরার ৫টি কেন্দ্রে ২ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রসচিব ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে লিখে নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবেন না। পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd