• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

নেপাল স্বাভাবিক হচ্ছে

Reporter Name / ৬৩৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:

জেন-জিদের আন্দোলন, সরকার পতনের সময়ে জারি করা কারফিউ থেকে সরে এসেছে নেপাল। দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির শপথের পর সরকার কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।

প্রাথমিকভাবে নেপালি সেনারা শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে গণপরিবহন পুনরায় চালু হয়েছে।

রাজধানী কাঠমান্ডু থেকে দেশের অন্যান্য অঞ্চলের দীর্ঘদূরত্বের বাসও রওয়ানা দিয়েছে।কিছু যানবাহন শুক্রবার সন্ধ্যায় গঙ্গাবু বাস পার্ক থেকে রাজধানী ছেড়ে যায়।

কাঠমান্ডু ভ্যালিতে যানবাহন এবং মানুষের উপস্থিতি এখন চোখে পড়ার মতো।শুক্রবার রাতে শীতল নিবাসে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল কারকিকে শপথ পাঠ করেন।

সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে সড়কে নামেন জেন-জি আন্দোলনকারীরা। সরকার পতনের পর সংসদ ভেঙে দেওয়া এবং নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি ওঠে।নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কারকির অন্তর্বর্তী সরকারের কাজ হবে ছয় মাসের মধ্যে সংসদীয় নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সরকারের হাতে  ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। কর্মকর্তারা জানান দেশের নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

 

 

 

সূত্র :বি.এন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd