• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিত

Reporter Name / ৬৫৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 আহবান প্রতিবেদক :
 সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক মো. মাঈন উদ্দীন ও সদস্য সচিব মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজীজী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রায় এক লাখ শিক্ষক-কর্মচারীর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টাসহ শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনায় সর্বশেষে জোট নেতারা বাড়ি ভাড়া প্রতি মাসে বেতন স্কেলের কমপক্ষে ২০ শতাংশ কিন্তু ৩ হাজার টাকার নিচে নয় এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করেন।
শিক্ষা উপদেষ্টা প্রস্তাব অনুসারে একটি হিসাব প্রস্তুত করে দিতে বলেন এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন। জোট নেতারা উনার আশ্বাসে কর্মসূচি স্থগিত করে ১২ সেপ্টেম্বরের মধ্যে বেতন স্কেলের কমপক্ষে ২০ শতাংশ কিন্তু ৩ হাজার টাকার নিচে নয় এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে বা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ সেপ্টেম্বর অর্ধ দিবস ও ১৫, ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে।

পরবর্তীতে ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়।গত ২০ আগস্ট জোটের পক্ষ থেকে ২০ শতাংশ বাড়ি ভাড়ার হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে শিক্ষা অধিদপ্তরসমূহে হিসাব চাওয়া হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ে হিসাব জমা দিয়েছে। গত ৭ সেপ্টেম্বর জোট নেতারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন। উনারা আশ্বস্ত করেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর কাজ চলমান এক মাসের মধ্যেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন। যেহেতু বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর কাজ চলমান তাই শিক্ষা উপদেষ্টা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিবদের প্রতি সম্মান দেখিয়ে জোট নেতাদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতভাবে ১৪ সেপ্টেম্বর অর্থ দিবস ও ১৫, ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি স্থগিত করা হলো। তবে ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালনের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি ও ব্যাপক প্রচারের অনুরোধ রইল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd